বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬ AM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় আকরামকে নিজের বাড়িতে ডেকে নেন মারুফ। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকরামের মরদেহ উদ্ধার করে। এ সময় মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিবকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে কী কারণে আকরামকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে আন্তঃস্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইউনিক মডেল স্কুল বিজয়ী
২৪ অক্টোবর, ২০২৬ এ ১:৩৬ PM · https://www.dainiksokal.com/
শাহজাদপুরে ডা. এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১ PM · newsg24
তাড়াশে শিয়াল মারা ফাঁদে প্রাণ হারালেন গৃহবধূ
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২২ PM · Channel i Online
নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাটোরে ৩০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান
২৪ অক্টোবর, ২০২৬ এ ৮:১৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
