শাহজাদপুর সংবাদ

তাড়াশে শিয়াল মারা ফাঁদে প্রাণ হারালেন গৃহবধূ

২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫ PM

তাড়াশে শিয়াল মারা ফাঁদে প্রাণ হারালেন গৃহবধূ

তাড়াশ সিরাজগঞ্জ জিল্লুর রহমান :সিরাজগঞ্জের তাড়াশে হাঁস-মুরগি রক্ষায় শিয়াল মারার জন্য বসানো বৈদ্যুতিক তারে জড়িয়ে আফরোজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর মৃত-্যু হয়েছে। এ ঘটনায় তার আট বছর বয়সী ছেলেসহ প্রতিবেশী অপর এক শি-শু গুরুতর আহত হয়েছে। আহত দুই শি-শুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নি-হত আফরোজা খাতুন ওই গ্রামের মো. শামীম হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির হাঁস-মুরগিকে শিয়ালের আক্-রমণ থেকে রক্ষা করতে বৃহস্পতিবার রাতে খোয়ারের দরজায় জিআই তার পেঁচিয়ে তাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন আফরোজা খাতুন। শুক্রবার বেলা ১১টার দিকে তার আট বছর বয়সী ছেলে খোয়ারের দরজা খুলতে গেলে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে।ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান মা আফরোজা খাতুন। এ সময় তিনি নিজেও বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করতে এগিয়ে এলে প্রতিবেশী আরেক শি-শুও বিদ্যুৎস্পৃষ্ট হয়।একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিদ্যুতের মূল সুইচ বন্ধ করেন। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই আফরোজা খাতুনের মৃত-্যু হয়। গুরুতর আহত দুই শি-শুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নি-হত ও আহতদের স্বজন এবং স্থানীয় কলেজ শিক্ষক মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে এবং আহত দুই শি-শুর অবস্থা আশঙ্কাজনক।এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম জানান, এ ধরনের কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত পুলিশকে কেউ জানাননি।

The post তাড়াশে শিয়াল মারা ফাঁদে প্রাণ হারালেন গৃহবধূ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

তাড়াশে শিয়াল মারা ফাঁদে প্রাণ হারালেন গৃহবধূ | শাহজাদপুর সংবাদ