শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার সরিষাকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম (৩৫) শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে সরিষাকোল বাজারে দুর্ঘটনা ঘটার খবর পাই। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। পরে হাইওয়ে ও থানার পুলিশের সঙ্গে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, মোমিনুল ইসলাম দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার ভেতরে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক সিএনজিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সূত্র: Amar Desh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
