শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত মিশুকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খুকনী-শাহজাদপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৫৫)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একটি ব্যাটারিচালিত মিশুককে ট্রাকটি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মিশুকের যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সূত্র: Daily Manobkantha
সম্পর্কিত সংবাদ
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অধিক লাভের আশায় মাঠে যমুনা চরের বাদাম চাষিরা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ PM · karatoa.com.bd
চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হেরোইন ও ইনজেকশন রাখার দায়ে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ PM · nagorik tv
বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ: ভূল্লীতে অভিযুক্ত শরিফুল গ্রেপ্তার
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:১০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
