শাহজাদপুরে টিসিবি ডিলারের মালামাল সহ বাড়িতে দুর্ধর্ষ চুরি
২৭ আগস্ট, ২০২৬ এ ১১:৩৮ AM

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের গারাদহ দক্ষিণপাড়া এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স জিহাদ স্টোর’-এর গুদামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে টিসিবির বরাদ্দকৃত পণ্যসামগ্রীসহ উক্ত ভবনে বসবাসকারী এক ভাড়াটিয়া পরিবারের চাল-ধান ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স জিহাদ স্টোরের স্বত্বাধিকারী মোঃ শামসুল আলম টিসিবির পণ্য বিতরণ শেষে অবিকৃত পণ্য বিক্রয়ের জন্য দক্ষিণপাড়ার গুদামে রেখেছিলেন। গতকাল ২৬শে আগস্ট গভীর রাতের দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টিসিবির পণ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে ১২৬ লিটার সয়াবিন তেল, ১২৬ কেজি মসুর ডাল, ৬৩ কেজি চিনি, ৬৩ পিস লাক্স সাবান, ৬৩ পিস কাপড় কাচা সাবান এবং ৬৩ পিস গুঁড়া সাবান।
একই ভবনে বসবাসকারী ভাড়াটিয়া পলি বেগম জানান, তিনি তাঁর মেয়ের সন্তান প্রসবের কারণে হাসপাতালে অবস্থান করছিলেন। এই সুযোগে চোর চক্র শুধু টিসিবির ডিলারের গুদামেই নয়, তাঁর ঘরে প্রবেশ করে জমানো দুই বস্তা চাল-ধান, গৃহস্থালি জিনিসপত্র এবং ২টি স্বর্ণের গহনা নিয়ে চম্পট দেয়।
ভুক্তভোগী পলি বেগম ও ডিলার মোঃ শামসুল আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানান, এ ঘটনায় অসহায় পরিবারটি খাদ্যসংকটে পড়েছে। টিসিবির মালামাল উদ্ধার এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও চুরি করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
The post শাহজাদপুরে টিসিবি ডিলারের মালামাল সহ বাড়িতে দুর্ধর্ষ চুরি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
২৮ আগস্ট, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক আবদুস সালাম (লিটন) ভূইয়া
২৭ আগস্ট, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মানববন্ধনে ‘জয় বাংলা’স্লোগান বিতর্কে বিএনপি নেতাকে শোকজ
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
