শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

১৮ আগস্ট, ২০২৫ এ ১:০০ PM

শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।

সিরাজগঞ্জ: 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসের আয়োজনে এ মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন প্রমূখ।

এছাড়া উপজেলার বিভিন্ন কর্মকতা কর্মচারি ও শাহজাদপুরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

সূত্র: newsg24

সম্পর্কিত সংবাদ