শাহজাদপুরে চিজ কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা
২৭ আগস্ট, ২০২৬ এ ৫:৪৯ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের মোড়কে সরকারি লোগো ব্যবহারের অভিযোগে এক চিজ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলার বাজিয়ারপাড়ায় অবস্থিত সৌরভ এ্যাগ্রো ডেইরি অ্যান্ড পোল্ট্রি নামের চিজ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এছাড়া অনুমোদন না থাকা সত্ত্বেও চিজের মোড়কে হালাল ফুড ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরকারি লোগো ব্যবহার এবং মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়।এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সৌরভ এ্যাগ্রো ডেইরি অ্যান্ড পোল্ট্রির ম্যানেজার মো. ঈশা আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানের অংশ হিসেবে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড, শ্রীফলতলা ও মূলকান্দি বাজারে ডিম, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।অভিযানে শাহজাদপুর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, র্যাব-১২ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post শাহজাদপুরে চিজ কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
২৮ আগস্ট, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক আবদুস সালাম (লিটন) ভূইয়া
২৭ আগস্ট, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মানববন্ধনে ‘জয় বাংলা’স্লোগান বিতর্কে বিএনপি নেতাকে শোকজ
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
