শাহজাদপুরে ঘাসের জমি থেকে শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
২ আগস্ট, ২০২৩ এ ৮:৪০ PM
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামের নেপিয়ার ঘাসের জমি থেকে বুধবার সন্ধ্যায় পুলিশ ফাতেমা খাতুন ৬ নামের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের দিন মুজুর সোবাহান আলীর মেয়ে। এলাকাবাসি জানায়, গত রবিবার সকালে দিকে আখ( কুশল) কেটে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় একই গ্রামের আবেদ আলীর বখাটে ছেলে নজরুল ইসলাম (২০)। এর পর থেকে শিশু ফাতেমা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অপর দিকে বখাটে নজরুল ইসলাম ও এলাকা থেকে গা ঢাকা দেয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা সোবাহান আলী বখাটে নজরুল ইসলামকে সন্দেহ জনক আসামি করে বুধবার দুপুরে শাহজাদপুর থানায় নিখোঁজ ডায়রি করেন। এর পর এদিন বিকেলে বাড়ির পাশে একটি নেপিয়ার ঘাসের জমিতে শিশুর একটি পা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে এদিন সন্ধ্যায় নেপিয়ার ঘাসের জমি তল্লাশি করে ফাতেমা খাতুনের ক্ষতবিক্ষত দেহাবশেষ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের পরিবার শিশুটিকে শনাক্ত করে। এবিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, শিশুটির কানে স্বর্ণের দুল ছিলো প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই দুল ছিনিয়ে নেওয়ার লোভে আখ কেটে দেওয়ার কথা বলে বাড়ি ডেকে নিয়ে হত্যার পর লাশ নেপিয়ার ঘাসের জমিতে ফেলে বখাটে নজরুল ইসলাম পালিয়ে গেছে। লাশটি পচে গোলে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কারণ বুঝা যাচ্ছে না। লাশটি উদ্ধার করে করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
The post শাহজাদপুরে ঘাসের জমি থেকে শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে আহত, বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM · ajkerpatrika.com
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
