শাহজাদপুরে গৃহবধূ ও নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
১১ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি স্থান থেকে এক গৃহবধূ ও নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর এবং হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী মিম খাতুন (১৮) এবং রতনকান্দি (উত্তরপাড়া) গ্রামের রহিম সরকারের ছেলে সবুজ হোসেন (৩৫)। পুলিশের প্রাথমিক ধারণা, দুটি ঘটনাই হত্যাকা-।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে মশিপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে গৃহবধূ মিম খাতুনের লাশ উদ্ধার করা হয়। নিহত মিমের পরিবারের অভিযোগ, তাকে গলা টিপে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। মিমের বাবা আব্দুল আলীম জানান, মেয়ের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মিমের স্বামী রাসেলকে আটক করেছে পুলিশ।অন্য ঘটনায়, নিখোঁজের দুদিন পর হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। গতকাল সকালে স্থানীয়রা হাসাকোলা গ্রামের একটি বাড়ির পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে সবুজের লাশ শনাক্ত করেন। নিহতের চোখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গৃহবধূ মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর স্বামী রাসেলকে আটক করা হয়েছে। অন্যদিকে, যুবক সবুজের লাশ উদ্ধারের সময় তার চোখ ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকা-।ওসি আরো জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনার সঙ্গেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাড়ছে কৃষকের আগ্রহ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · Daily Times Of Bangladesh
বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাটোরে পুলিশের নির্বাচনি দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শরতের আলোয় ফোটা জলজ পদ্ম সিরাজগঞ্জে রূপের মেলা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩১ AM · Daily Nabochatona
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
