শাহজাদপুরে গভীর রাতে ১০ জুয়াড়ি আটক
১১ জুলাই, ২০২৬ এ ৩:০৮ PM

১১ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার সামগ্রী এবং নগদ অর্থ জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সঞ্জয় ঘোষ (৪৫), বিশ্বজিৎ (৩৬), সামায়ন (৫০), হুমায়ুন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), সেলিম রেজা (৩৫), আজাদ খাঁ (৪৫), মুজাহার (৪৫), রেজাউল করিম (৩৫) এবং নজরুল ইসলাম (৪৫)। এরা সবাই রাউতরা গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা গ্রামের আজাদ শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়মিত জুয়া খেলা চলতো।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে ২৭ মাস ধরে জলাবদ্ধতা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ PM · সময়ের কণ্ঠস্বর
ভদ্রঘাট পালপাড়ায় তুমুল ব্যস্ততা, লাভের মুখ দেখছেন না কারিগরেরা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Ajker Patrika
সিরাজগঞ্জে যমুনার ভাঙন, তিন মাসে বিলীন শত শত বাড়িঘর
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৪ PM · bhorerdarpan.com
সিরাজগঞ্জে রোহিঙ্গা শরণার্থীকে নাগরিক সনদ প্রদান, চেয়ারম্যানকে অপসারণ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫১ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বরখাস্ত শিক্ষিকা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩১ PM · Alokito Bangladesh
ট্রাক্টরের যুগে সিরাজগঞ্জে ঘোড়া দিয়ে জমিতে হচ্ছে হাল চাষ, বাড়ছে চাহিদা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২২ PM · dainikbangla.com.bd
