শাহজাদপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণের চেক বিতরণ
২০ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৭ AM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২ বান ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ প্রতিমন্ত্রী ড. এ মুহিত, এমপি।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকাবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমীন হোসেন, সোনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রুবেল রানা ছাত্রদের আহ্বায়ক আল-মামুন জুয়েল প্রমুখ।
এ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র: Ekushey Sangbad
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর বাঘাবাড়িতে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ
৮ নভেম্বর, ২০২৬ এ ৩:৪১ PM · Dhaka Today
সিরাজগঞ্জে বনার্ঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
৮ নভেম্বর, ২০২৬ এ ২:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরের ওপর দিয়ে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM · দেশ রূপান্তর
তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, কৃষক বলছেন লোকসান হবে আমাদের
৮ নভেম্বর, ২০২৬ এ ৯:০১ AM · বাংলা ট্রিবিউন
