শাহজাদপুরে কোটি টাকার চেক ডিজঅনারের দুই মামলায় সাজা, আসামি কারাগারে
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১০ AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকার চেক ডিজঅনারের পৃথক দুই মামলায় মো. তারিকুল ইসলাম নামে এক আসামিকে মোট দুই বছরের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শাহজাদপুর যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) কে এম রায়হান উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় ২০২৩ সালে মোহাম্মদ তারিকুল ইসলামের বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা আমলি আদালতে চেক ডিজঅনারের মামলা দুটি করা হয়।
এর মধ্যে শাহজাদপুর উপজেলার শেরখালী গ্রামের মোছাম্মৎ সালমা আক্তার ১ কোটি ৪০ লাখ টাকা পাওনার দাবিতে একটি মামলা করেন। অপর মামলাটি করেন পাবনার ভাঙ্গুড়া থানার ইউসুফ আলী। তার দাবি করা পাওনার পরিমাণ ২১ লাখ ৫০ হাজার টাকা। দুই মামলায় মোট দাবিকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা।
আদালত সূত্রে জানা গেছে, পৃথক দুই মামলায় তারিকুল ইসলামকে এক বছর করে মোট দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চেকে উল্লেখিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ডও করা হয়েছে।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ তারিকুল ইসলাম শাহজাদপুর উপজেলার নারুয়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে।
সূত্র: Ekushey Sangbad
সম্পর্কিত সংবাদ
নিজস্ব ক্যাম্পাস ছাড়াই ২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়, ভাড়া স্থাপনায় যেনতেন পাঠদান
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪১ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে পাখির অকৃত্রিম বন্ধু কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩০ AM · Daily Nabochatona
সিরাজগঞ্জের চরাঞ্চলে মরিচ চাষে ঘুরছে অর্থনীতির চাকা
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০০ AM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে দুই মাসে ৫৪ প্রতিষ্ঠানের সাড়ে ৭ লক্ষাধিক টাকা জরিমানা
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · karatoa.com.bd
