সিরাজগঞ্জে পাখির অকৃত্রিম বন্ধু কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩০ AM

হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পে সুরের টানে শহরজুড়ে পিছে ছুটেছিল ইঁদুরের দল। সিরাজগঞ্জের কামারখন্দে কিন্তু কোনো বাঁশি নেই, আছে শুধু এক মানুষের ভালোবাসা ভরা ডাক। সেই ডাকেই প্রতিদিন ভোরে ছুটে আসে হাজারো পাখির ঝাঁক। কামারখন্দের কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ দীর্ঘ ১০ বছর ধরে পরম মমতায় এভাবেই পাখিদের খাইয়ে আসছেন, যা হয়ে উঠেছে মানুষ ও পশুপাখির ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।
২০১৬ সালের দিকে হঠাৎ কিছু ফলমূল, বিস্কুট ও চানাচুর দিয়ে পাখিদের খাওয়ানো শুরু করেছিলেন বুদ্ধ। সময়ের সাথে সাথে সেই কাজ তাঁর প্রতিদিনের নিয়মে রূপ নেয়। প্রতিদিন সকালে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষ করে জামতৈল বাজারের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি। তাঁর সাথে সাথেই প্রায় এক কিলোমিটার পথ উড়ে চলে হাজারো পাখির ঝাঁক। বাজারে নিজের আড়তে পৌঁছামাত্র চানাচুরের বয়াম হাতে পাখিদের মাঝে খাবার ছিটিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন এই পাখিপ্রেমী।
নিজের অনুভূতি প্রকাশ করে বুদ্ধ বলেন, “মসজিদে নামাজ পড়ে বের হলেই পাখিরা আমার জন্য অপেক্ষা করে। তাদের খাওয়াতে খাওয়াতেই বাজারে আসি। বাজার থেকে আমার বাড়ি এক থেকে সোয়া কিলোমিটারের পথ। গত ১০ বছর ধরে বাজারের সেরা চিকন চানাচুর কিনে ওদের খাওয়াচ্ছি। এতে আমার কোনো ক্লান্তি নেই। ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন এভাবে খাইয়ে যাব। আমার পরিবারের সদস্যরাও এতে পূর্ণ সমর্থন দেন।” তিনি আরও জানান, শুরুতে অল্প পরিমাণ ফল বা চানাচুর দিলেও এখন কামারখন্দ হাটখোলা থেকে জামতৈল বাজার পর্যন্ত হাজার হাজার পাখির সমাবেশ ঘটে তাঁর একটি ডাকেই।
এমনকি অসুস্থতা কিংবা আর্থিক টানাটানির দিনগুলোতেও তিনি পাখিদের খাবার দেওয়া বন্ধ করেননি। জামতৈল গ্রামের বাসিন্দা প্রভাত কুমার দাস জানান, প্রতিদিন সকালে বুদ্ধুর ডাকে পাখিদের এই অপূর্ব সমাবেশ হাট-বাজারের সব বয়সী মানুষের নজর কাড়ে। স্থানীয় ব্যবসায়ী গোলাম হোসেন বুদ্ধর এই ভালোবাসাকে সাধুবাদ জানিয়ে বলেন, “এটি অত্যন্ত পুণ্যময় ও প্রশংসনীয় একটি কাজ। শুধু মানুষ নয়, যেকোনো অবলা প্রাণীকে খাবার দেওয়া ও তাদের যত্ন নেওয়া সওয়াবের কাজ।
, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: রবিউল করিম মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে ‘মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬’ […]
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসন। এটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের […]
সৌমিত্র সুমন ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি “করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া” এ শ্লোাগন নিয়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম […]
সূত্র: Daily Nabochatona
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চরাঞ্চলে মরিচ চাষে ঘুরছে অর্থনীতির চাকা
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০০ AM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে দুই মাসে ৫৪ প্রতিষ্ঠানের সাড়ে ৭ লক্ষাধিক টাকা জরিমানা
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · karatoa.com.bd
প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব সরকারের
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৩ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে বেশি দামে তেল বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ PM · bangla.tob.news
আমিনবাজারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২০ PM · প্রথম আলো
