শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়
১৩ আগস্ট, ২০২৪ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের খঞ্জনদিয়ার মহল্লায় প্রফেসর ড. এম এ মুহিতের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, রওশন আলী প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম এ মুহিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে আর যেন কোন ফ্যাসিজম প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে সজাগ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করার আহ্বান জানান। সেইসাথে তিনি টুটি চেপে ধরা ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নির্ভয়ে নিঃসংকোচে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ তৈরির তাগিদ দেন।
এসময় ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সহসভাপতি আবুল কাশেম, এমএ জাফর লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক এবং বিএনপি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: Amar Sangbad
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে আহত, বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM · ajkerpatrika.com
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
