শাহজাদপুরে অটোভ্যান উল্টে বীর মুক্তিযোদ্ধা নিহত
৫ ফেব্রুয়ারি, ২০২৬ এ ৬:৪৯ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ব্যাটারি চালিত অটোভ্যান। এ সময় অটোভ্যানের ড্রাইভার ও যাত্রীরা রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা মো. চাঁদ মিয়া (৭০) নামের সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়। এ সময় অটোভ্যানের ড্রাইভার ও অপর যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামের শাহজাদপুর-এনায়েতপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করেছেন।
নিহত চাঁদ মিয়া শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পাড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য। নিহতের খালাতো ভাই আহসান হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পড়া গ্রাম থেকে চাচার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে শাহজাদপুরের দিকে ব্যাটারি চালিত অটোভ্যানে রওনা হন আহসান হাবিব ও সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া।
অটোভ্যানটি দরগার চর এলাকায় পৌঁছালে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে লোহার পাইপের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান সাবেক সেনাসদস্য মুক্তিযোদ্ধা মো. চাঁদ মিয়া। ভ্যানের চালকসহ গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মো. আনোয়ার হোসেন দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ–৫ দুই সূচকেই সেরা বগুড়া
১০ আগস্ট, ২০২৬ এ ৯:০১ PM · প্রথম আলো
শাহজাদপুরে অগ্নিকাণ্ডে সুতার দোকান পুড়ে ছাই; দগ্ধ এক
১০ আগস্ট, ২০২৬ এ ৬:২৬ PM · Ajker Bangladesh
শাহজাদপুরে সুতো ও কাপড়ের দোকানে আগুন, ৮০ লাখ টাকার ক্ষতি
১০ আগস্ট, ২০২৬ এ ৫:৫২ PM · দৈনিক ইনকিলাব
শাহজাদপুরে সুতার দোকানে ভয়াবহ আগুন, ৭০ লাখ টাকার ক্ষতি দগ্ধ ১
১০ আগস্ট, ২০২৬ এ ৯:৩২ AM · সময়ের কণ্ঠস্বর
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর অবশেষে সচল, স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে
৭ আগস্ট, ২০২৬ এ ১:৪০ PM · দৈনিক ইনকিলাব
