শাহজাদপুর রবীন্দ্র কাচাড়ি বাড়িতে উৎসবের আমেজ
৭ মে, ২০২৬ এ ১:০০ PM

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী (২৫ বৈশাখ) উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ীতে এখন সাজ সাজ রব। ছড়াচ্ছে উৎসবের আমেজ। ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে রবীন্দ্র অনুরাগীরা। ইতোমধ্যেই শেষ করে আনা হয়েছে বিশ্বকবির স্মৃতিবিজরিত কাছারি বাড়ি ও অডিটোরিয়াম সংস্কার, করা হচ্ছে আলোক-সাজসজ্জা, চলছে নজড়কাড়া সাংস্কৃতিক পরিবেশনার মহড়া।
এক সময় রানী ভবানীর জমিদারীর অংশ ছিল শাহজাদপুর, ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারি কিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ১৮৯০ থেকে ১৮৯৭, এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারী দেখাশুনার জন্য শাহজাদপুরে আসতেন এবং বসবাসও করতেন।
এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোস্ট মাস্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮টি ছিন্ন পত্রাবলী প্রবন্ধের অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম। পাশাপাশি ভূমিকা রেখেছেন এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে। এখনো যার প্রভাব রয়েছে শাহজাদপুরের মানুষের জীবনাচরনে।
ফলে প্রতিবছরেই কবিগুরুর জন্মবার্ষিকী উৎসব উদযাপনে ভিন্ন রকমের অপেক্ষা ও আগ্রহ থাকে এই অঞ্চলের মানুষের মাঝে, সৃষ্টি হয় উৎসবের আমেজ।
এবার ভিন্ন আবহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত কাছারি বাড়িতে তার ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি নেয়া হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা। রবীন্দ্র কাছারি বাড়ি অঙ্গনেই নিয়মিত চলছে গান, নৃত্য, গীতিনাট্যের মহড়া। ভিড় করছেন দর্শনার্থীরাও, যেটি ঢলে পরিনত হবে উৎসবের দিনগুলোতে। তবে দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন মিউজিয়ামে প্রবেশের সুযোগ না পাওয়ায়।
রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার বলেন, রবীন্দ্র জন্মবার্ষিকী উৎসব সফল করতে নেয়া হচ্ছে নানা প্রস্তুতি। সংস্কার করা হচ্ছে অডিটোরিয়াম ও মিউজিয়াম, চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ, যেটি উৎসবের আগেই শেষ করা হবে। আর সংস্কার শেষে খুলে দেওয়া হবে মিউজিয়ামও।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারে ৮, ৯ ও ১০ মে- ২৫, ২৬ ও ২৭শে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে থাকবে তিনদিনের আনুষ্ঠানিকতা, আয়োজন করা হচ্ছে রবীন্দ্র মেলাও। উৎসবের এই সময়গুলোতে দেশ-বিদেশ ও স্থানীয় রবীন্দ্র অনুরাগিদের ঢল নামবে কাছারি বাড়িতে। সেটি বিবেচনায় রেখেই নেয়া হচ্ছে সব প্রস্তুতি।
৮ মে বাংলা ২৫ বৈশাখ শাহজাদপুর কাছারি বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সূত্র: STAR NEWS TV
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
