শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসারকে আকস্মিক বদলি!
১৫ মে, ২০২৪ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসারকে বুধবার দুপুরে আকস্মিক বদলি করে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে বদলি করা হয় বলে জানা গেছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের রুটিন ওয়ার্ক হিসেবে ওসি খায়রুল বাসারকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ওসি (তদন্ত) মো. আসলাম আলীকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মাত্র ৭ মাসের মাথায় তাকে বদলির বিষয়ে একটি সূত্র জানায়, শাহজাদপুর পৌর সদরের আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমনের কাছে থেকে ২০০ পিস লুঙ্গি চাঁদাবাজি করে নেওয়ার অভিযোগে তাকে বদলি করা হয়েছে।
এ বিষয়ে আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমন জানান, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার কিছুদিন আগে তার শো-রুমে ফোর্স পাঠিয়ে ২০০ পিস লুঙ্গি চাঁদা হিসেবে দাবি করেন। এত লুঙ্গি তাকে দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার এ অভিযোগ অস্বীকার করে বলেন, খুব ছোট্ট একটি বিষয় যা বলার মতো না। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. আসলাম আলী বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। এ সম্পর্কে আমার কিছু জানা নেই।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি। এটা ওই ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ বিষয়।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে আহত, বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM · ajkerpatrika.com
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
