শাহজাদপুর সংবাদ

শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি'র কমিটি গঠন

২৫ অক্টোবর, ২০২২ এ ১:০০ PM

শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি'র কমিটি গঠন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি'র কমিটি'র গঠন করা হেয়েছে। ২১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহজাদপুর উপজেলা ও পৌর শাখা'র নেতাকর্মীদের সাথে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় শাহজাদপুরে বিএনপিকে গতিশীল করার লক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর বিএনপি'র সভাপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদকদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি রুমানা মাহমুদ ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু'র স্বাক্ষরিত দলীয় প্যাডে শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি'র আংশিক কমিটি প্রকাশ করেন, জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মোঃ তানভির মাহমুদ পলাশ।

এতে উল্লেখ করা হয় আগামী ২ বছরের জন্য উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র যুগ্ম-সম্পাদক এ্যাড. রায়হান উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক, মোঃ আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন হোসেন, নির্বাহী সদস্য প্রফেসর ড.এমএ মুহিত ও পৌর বিএনপি'র সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, সহ-সভাপতি আব্দুুল আজিজ, সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলাল হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুস সোবাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক রওশন আলী রশনাই, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, নির্বাহী সদস্য প্রফেসর আবু শামীম নির্বাচিত হয়েছেন।

প্রবাসীর দিগন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক অনলাইন সংবাদপত্র এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদের উৎস।

সূত্র: প্রবাসীর দিগন্ত

সম্পর্কিত সংবাদ