শাহজাদপুর সংবাদ

শাহজাদপুর আদালত পরিদর্শনে বিচারপতি মোস্তাফিজুর রহমান

৭ জানুয়ারি, ২০২৩ এ ৩:২৭ PM

শাহজাদপুর আদালত পরিদর্শনে বিচারপতি মোস্তাফিজুর রহমান

শনিবার (৭জানুয়ারি) সকালে তিনি এই আদালত পরিদর্শন করেন। শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আমিরুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় সাবেক আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক দুলালের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: বেল্লাল হোসেনসহ বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচারপতি আদালত চত্বরে পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

এদিন বিচারপতি মোস্তাফিজুর রহমানকে শাহজাদপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ্যাড. ফজলুল হকের সভাপতিত্বে এ্যাড.আব্দুল হামিদ লাবলুর সঞ্চালনায় সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ ফজল-এ-খোদা মোঃ নাজির, অতিরিক্ত চীফ জুডি: ম্যাজিস্ট্রেট মো: বেল্লাল হোসেন শাহজাদপুর যুগ্ন দায়রা জজ মামুনুর রশিদ,সিনিয়র সহকারী জজ মোঃ সোহেল রানা,জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, অতিঃ পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ওসি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সূত্র: Ekushey Sangbad

সম্পর্কিত সংবাদ