লংমার্চে সিরাজগঞ্জে জামায়াত আমিরকে স্বাগত জানালেন নারীরা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৪৪ AM

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে ঘিরে সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিমপাড় বালুকোল এলাকায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লংমার্চের বহর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নারীরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা জানান। এ সময় তাদের সঙ্গে স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ মাওলানা মো. ইউসুফ আলী জানান, লংমার্চকে স্বাগত জানাতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ সমর্থকেরা বালুকোল এলাকায় জড়ো হন। লংমার্চের বহর পৌঁছালে তারা হাত নেড়ে অভিবাদন জানান এবং বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
তিনি আরও জানান, ঢাকা থেকে রংপুরগামী এ লংমার্চ সিরাজগঞ্জ রোডে পথসভা করবে। লংমার্চকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
লংমার্চের বহর অতিক্রমের সময় সড়কের পাশে অবস্থান নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেন।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে আহত, বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM · ajkerpatrika.com
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
