লংমার্চ ঘিরে সিরাজগঞ্জে পথসভার ঘোষণা, ডিসি-এসপিকে স্মারকলিপি
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২২ AM

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সিরাজগঞ্জে পথসভা আয়োজনের কথা জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়৷
এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবিতে ঢাকা থেকে রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
লংমার্চকে স্বাগত জানিয়ে ওইদিন হাটিকুমরুল গোল চত্বরের নাটোর-বগুড়া ফ্লাইওভারের এখনো চলাচলের জন্য চালু না হওয়া সংযোগ সড়কে পথসভা করার কথা জানিয়েছে ১১ দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখা। কর্মসূচি পালনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতাও কামনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শহীদুল ইসলামসহ সংগঠনের নেতারা।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪০ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM · tritiyamatra.com
সিরাজগঞ্জে শীতের শুরুতেই অতিথি পাখির কলরব
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫১ PM · Alokito Bangladesh
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খানকে মো: আনিস আহমেদ এর শুভেচ্ছা ও অভিনন্দন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
