রূপনাই জরাজীর্ণ স্টিল ব্রিজে নিয়মিত যানজট,দুর্ভোগে হাজারো মানুষ- নতুন সেতুর দাবি
১০ আগস্ট, ২০২৬ এ ১০:১৫ PM

ইছাহাক হোসেন ,,এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার সংযোগস্থলে রূপনাই স্টিল ব্রিজে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার কয়েক লক্ষ মানুষ।সরু এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন ভ্যান, রিকশা, সিএনজি, টেম্পু, গাংচিল, বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপ ও ব্রিজের স্বল্প প্রশস্ততার কারণে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।এনায়েতপুর ও শাহজাদপুরের কাপড়ের হাটে যাতায়াতকারী ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষকে প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করতে হয়। পাশাপাশি শাহজাদপুর উপজেলা সদরে আদালত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থাকায় এনায়েতপুর এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রতিনিয়ত শাহজাদপুরে যাতায়াত করেন।অন্যদিকে এনায়েতপুরে রয়েছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ফলে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদেরও এই সড়ক ও ব্রিজ ব্যবহার করতে হয়। যানজটের কারণে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে।
স্থানীয় পথচারী ও যানবাহন চালকদের অভিযোগ, রূপনাই স্টিল ব্রিজটি বর্তমানে এলাকার যানবাহনের চাপ সামলাতে পারছে না। ব্রিজের পাশাপাশি অ্যাপ্রোচ সড়কও সরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ স্থায়ীভাবে নিরসনে রূপনাই স্টিল ব্রিজের পাশে দ্রুত একটি নতুন ও প্রশস্ত ব্রিজ নির্মাণ করতে হবে। একই সঙ্গে পুরোনো ব্রিজ এবং এর অ্যাপ্রোচ সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া জরুরি।স্থানীয়রা বলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নিলে এনায়েতপুর ও শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।তারা আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ব্রিজ ও অ্যাপ্রোচ সড়ক প্রশস্ত করা হলে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে। দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
The post রূপনাই জরাজীর্ণ স্টিল ব্রিজে নিয়মিত যানজট,দুর্ভোগে হাজারো মানুষ- নতুন সেতুর দাবি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
