রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৮ PM

ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে তৃতীয়বারের মতো হামলা চালানোর দাবি করেছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই অবশ্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল।
হুতিদের রাজনৈতিক শাখা আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাঁরা রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। এ ছাড়া নাজরান শহরের একটি বিমানবন্দর ও খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে, গতকাল রিয়াদ বিমানবন্দরে চালানো এ হামলায় অন্তত একটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
তৃণমূলের ১০ বিধায়কের পদ বাতিলের আবেদন খারিজ করলেন স্পিকার
৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫ AM · প্রথম আলো
মক্কা প্রতিরক্ষা চুক্তি: হুতিবিরোধী অভিযানে সেনা পাঠাবে না তুরস্ক
৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২১ AM · প্রথম আলো
প্লেগ–রহস্য: রাশিয়ায় সত্যিই কি নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯ AM · প্রথম আলো
গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরায়েলের আরও কাছে নিল
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত, কিন্তু তারা আমার মতো মানুষদের দিতে চায় না: ট্রাম্প
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩ PM · প্রথম আলো
পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:২১ AM · প্রথম আলো
