রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
২২ আগস্ট, ২০২৬ এ ৯:০০ AM

ঢাকা: বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি মির্জা ফখরুল সফলভাবে তাঁর মেয়াদ পূর্ণ বরবেন বলে আস্থা প্রকাশ করেন।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় মুর্মু বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
ভারতের রাষ্ট্রপতি বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি আশাবাদী।
মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে, যার ভিত্তি অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং উষ্ণ বন্ধুত্ব।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।
‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারিত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি,’ তিনি বলেন।
মুর্মু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ এবং সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।
The post রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সাফল্য ধরে রেখে এইচএসসিতেও জিপিএ–৫ পেলেন অদম্য মেধাবী সাদিয়া তাসনিম
১ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · প্রথম আলো
জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
১ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
১ নভেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ঘুরতে গিয়ে কোথায়-কী খাবেন, এই ৭ জায়গা চেনেন?
১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৩ PM · দ্য ডেইলি স্টার বাংলা
সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২, এক নারী আহত
১ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ PM · dbcnews.tv
সিরাজগঞ্জের তাড়াশের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার চুরি
১ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ PM · karatoa.com.bd
