রাজশাহী বোর্ডে পাসের হারে তলানিতে সিরাজগঞ্জ
১০ আগস্ট, ২০২৬ এ ৬:১০ PM

রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ৮ জেলার মধ্যে পাসের হারে সর্বশেষ অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ। এ জেলায় পাসের হার ৫৮ দশমিক ৪৫ শতাংশ। তবে সার্বিক ফলাফলে পিছিয়ে থাকলেও সিরাজগঞ্জে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে।
বোর্ড সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ২৬৮ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন। সিরাজগঞ্জে ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৭৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১১ দশমিক ৮৫ শতাংশ এগিয়ে রয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের বিভাগে পাসের হারে শীর্ষে রয়েছে বগুড়া, জেলাটিতে পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে জয়পুরহাট, পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। তৃতীয় চাঁপাইনবাবগঞ্জে ৬৫ দশমিক ১৩ শতাংশ, চতুর্থ নওগাঁয় ৬২ দশমিক ৪৯ শতাংশ, পঞ্চম রাজশাহীতে ৬২ দশমিক ২৮ শতাংশ, ষষ্ঠ নাটোরে ৬১ দশমিক ২৫ শতাংশ, সপ্তম পাবনায় ৬০ দশমিক ৭৬ শতাংশ এবং সর্বশেষ অষ্টম স্থানে রয়েছে সিরাজগঞ্জ, যেখানে পাসের হার ৫৮ দশমিক ৪৫ শতাংশ।
এ বছর রাজশাহী বোর্ডে মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডের গড় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।
পুরো বোর্ডজুড়েই লিঙ্গভিত্তিক ফলাফলে ছাত্রীদের জয়জয়কার। বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। সার্বিকভাবে রাজশাহী বোর্ডে ছাত্রদের চেয়ে ছাত্রীরা পাসের হারে ১৩ দশমিক ৪০ শতাংশ এগিয়ে রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
