রঘু ডাকাতের রক্তমাখা চিঠি : পুলিশ পাহাড়ায় ঘুমালো নির্ঘুম গ্রামবাসী!
১৭ মে, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে বাড়িতে রঘু ডাকাতের রক্তমাখা চিঠি দেওয়ার পর নির্ঘুম গ্রামবাসী ঘুমালো পুলিশ পাহাড়ায়। গত কয়েকদিন ধরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে চেতনানাশক স্প্রে করে ধারাবাহিক ভাবে ডাকাতির পর রঘু ডাকাতের নামে অন্তত ১৫ টা বাড়িতে দেওয়া হয় রক্তমাখা চিঠি।
চিঠিগুলোতে নির্বিঘ্নে ডাকাতি করার জন্য দরজা খোলা রাখতে বলা হয়। দরজা না খোলা রাখলে জিন্দা খালাসের হুমকি দেয় রঘু ডাকাত। এরপর থেকেই আতঙ্কে ঘুমহীন হয়ে পড়ে পুরো গ্রামের মানুষ। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। শনিবার গভীর রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এরপর পুলিশ পাহাড়ায় ঘুমায় গ্রামবাসী।
বিষয়টি নিয়ে স্থানীয়রা জানিয়েছেন, ইতোমধ্যে কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে করা হয়েছে ডাকাতিও। ফলে কোরবানির ঈদকে ঘিরে বেশি আতঙ্কিত হয়ে পড়েন গরুর খামারীরা। একদিকে ডাকাতি অন্যদিকে হুমকি দেওয়া রক্তমাখা চিঠিতে নির্ঘুম হয়ে যায় পুরো গ্রাম।
স্থানীয়রা আরও জানান, গত ৪/৫দিনে টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫ জনের বাড়িতে দূর্বৃত্তরা নিজেদের রঘু ডাকাত পরিচয় দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে লিখেছে ‘কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসবো, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলেজিন্দা খালাস.........? ইতি রঘু ডাকাত।’
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু শনিবার রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, কোনভাবেই কোন ডাকাতকে বা কোন দুঃস্কৃতিকারীকে কোনরকম অপতৎপরতা করতে দেওয়া হবে না।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিস সুপার মোঃ হাফিজুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ–৫ দুই সূচকেই সেরা বগুড়া
১০ আগস্ট, ২০২৬ এ ৯:০১ PM · প্রথম আলো
শাহজাদপুরে অগ্নিকাণ্ডে সুতার দোকান পুড়ে ছাই; দগ্ধ এক
১০ আগস্ট, ২০২৬ এ ৬:২৬ PM · Ajker Bangladesh
শাহজাদপুরে সুতো ও কাপড়ের দোকানে আগুন, ৮০ লাখ টাকার ক্ষতি
১০ আগস্ট, ২০২৬ এ ৫:৫২ PM · দৈনিক ইনকিলাব
শাহজাদপুরে সুতার দোকানে ভয়াবহ আগুন, ৭০ লাখ টাকার ক্ষতি দগ্ধ ১
১০ আগস্ট, ২০২৬ এ ৯:৩২ AM · সময়ের কণ্ঠস্বর
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর অবশেষে সচল, স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে
৭ আগস্ট, ২০২৬ এ ১:৪০ PM · দৈনিক ইনকিলাব
