র্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জের হানিফ হত্যা মামলার আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার।
২৩ সেপ্টেম্বর, ২০২৪ এ ১২:৫৮ AM

র্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। গত ইং ০৫ আগস্ট ২০২৪ তারিখ রাত্রীবেলায় কয়েকজন লোক জনৈক সানোয়ার হোসেনের তালগাছি বাজারস্থ ভাঙ্গারীর দোকানের মালামাল জোরপূর্বক উঠিয়ে নেওয়ার সময় সানোয়ার হোসেনের ভাগিনা বাদী আল আমিন তাদের বাধা-নিষেধ করলে এজাহারনামীয় লুণ্ঠনকারীরা বাদীকে মারধর করতে উদ্যত হলে বাদী আল আমিন ঘটনাস্থল হতে পালিয়ে আত্মরক্ষা করেন। উক্ত ঘটনার জের ধরে গত ইং ০৮ আগস্ট ২০২৪ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা বাদীর পিতা হানিফ হোসেনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজারে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে বাদীর পিতা হানিফ হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-১৬ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/
৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড।
২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ১২.৩০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল ‘‘বগুড়া জেলার গাবতলী থানাধীন সোনারায় এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০১ টি ঘড়শরধ বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামি মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-তালগাছি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।
৪। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত…….
এম আবুল হাশেম সবুজ
লেঃ কমান্ডার বিএন
কোম্পানী কমান্ডার
র্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।
The post র্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জের হানিফ হত্যা মামলার আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার। appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ গলার ফাঁস : Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১০ AM · Daily Naya Diganta
