ময়মনসিংহে বর্ণিল আয়োজনে নকরেক আইটির দশম বর্ষপূর্তি উদ্যাপন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৮ PM

ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ১০ বছর উদ্যাপন করেছে নকরেক আইটি ইনস্টিটিউট। গত শুক্রবার ময়মনসিংহের নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নকরেক আইটি ইনস্টিটিউটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও অতিথিরা অংশ নেন।
আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নটর ডেম কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ ফাদার থাদিউস হেম্ব্রম। অনুষ্ঠানে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অরন্য চিরান, কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম, প্রথম আলোর অপারেশনস ম্যানেজার শ্যামল সরকার, ফাদার মৃণাল ম্রং ও নকরেক আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুবীর নকরেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তাহসীন আরা, মুনমুন নকরেক, দীপু ভৌমিক ও কাজল চিসিমকে ফ্রিল্যান্সার–উদ্যোক্তা সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া দেশের ফ্রিল্যান্সারদের কথা নিয়মিত তুলে ধরায় কথাসাহিত্যিক রাহিতুল ইসলামকে ‘ভয়েস অব ফ্রিল্যান্সার্স’ সম্মাননায় ভূষিত করা হয়।
সমাপনী বক্তব্যে সুবীর নকরেক বলেন, ‘সংগ্রাম আমাদের জীবনেরই অংশ। বাধা আসবে, কিন্তু তা মোকাবিলা করার মানসিকতাই আমাদের সামনে নিয়ে যাবে।’
প্রসঙ্গত, সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর নকরেক আইটি ইনস্টিটিউট চালু করেন সুবীর নকরেক। এরই মধ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় সেমিনার আয়োজনের মাধ্যমে প্রায় এক লাখ তরুণ–তরুণীকে আউটসোর্সিং প্রশিক্ষণ দিয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৪৮ বছরের পুরোনো গাণিতিক সমস্যার সমাধান করল কোয়ান্টাম কম্পিউটার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৮ PM · প্রথম আলো
এআই চশমা থেকে মিক্সড রিয়েলিটি, মেটা কানেক্টে থাকছে যেসব চমক
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ AM · বাংলা ট্রিবিউন
বিরল রোগের ওষুধ আবিষ্কারে এআই, নতুন গবেষণাগার চালু করলো অ্যানথ্রপিক
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২০ AM · বাংলা ট্রিবিউন
এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজ আটকাতে যাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২০ AM · বাংলা ট্রিবিউন
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৮ PM · প্রথম আলো
মহাকাশে ৮৪টি উজ্জ্বল বস্তুর সন্ধান, বিজ্ঞানীদের দলে রয়েছেন এক বাংলাদেশিও
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
