মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৩ AM

বিয়ের পর ছোটপর্দা থেকে দূরে সরে গেলেও অভিনয়ে ব্যস্ততা কমেনি মধুমিতা সরকারের। একের পর এক সিরিজ ও সিনেমার কাজে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে অভিনেত্রীর নতুন জুটি নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা।
কিছু দিন আগেই খবর ছড়িয়েছিল, ফের যশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মধুমিতা। তাদের একসঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসার পর সেই গুঞ্জন আরও বাড়ে।
তবে সূত্রের খবর, যশ নন—এ বার অন্য এক অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা।
জানা যাচ্ছে, অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই তাদের নতুন সিরিজের শুটিংয়ের বেশ কিছুটা অংশ শেষ হয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।
তবে সিরিজের গল্প, চরিত্র কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।এমনকি মধুমিতা কিংবা অর্জুন—দু’জনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। প্রযোজনা সংস্থার তরফেও এখনও আসেনি কোনও ঘোষণা।
এদিকে অর্জুন চক্রবর্তীর সঙ্গে এই প্রথমবার পর্দা ভাগ করে নিতে চলেছেন মধুমিতা। ফলে নতুন এই জুটি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ছোটপর্দায় মধুমিতাকে শেষ দেখা গিয়েছিল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে।
শুধু টলিউড নয়, বাংলাদেশের ছবিতেও প্রথম বার অভিনয় করছেন মধুমিতা। ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৩ PM · বাংলা ট্রিবিউন
‘এক্স-মেন’ থেকে ‘প্রিসিলা’, হলিউডের কত গল্প এই বাড়িতে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM · প্রথম আলো
তারকাদের লাখ লাখ টাকা পারিশ্রমিক, রিফাত চৌধুরীদের ঠকানোর অভিযোগ , কী জানা গেল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৭ AM · বাংলা ট্রিবিউন
সুনেরাহ্ লিখেছেন, ‘তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি’, বাসারের মন্তব্য, ‘বড় বাঁচান বাঁচাইলা গো’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৩ AM · প্রথম আলো
