মার্কিন সেনাকে হত্যা বা আটকের জন্য ৩০ হাজার ডলার করে পুরস্কার ঘোষণা ইরানের
১৭ আগস্ট, ২০২৬ এ ১২:৩৪ PM

যেকোনো মার্কিন সেনাসদস্যকে হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। কোনো নারী এ কাজ করতে পারলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে এ তথ্য জানা গেছে। এ ধরনের আর্থিক সহায়তায় অংশ নিতে সাধারণ মানুষের পক্ষ থেকে বিপুলসংখ্যক অনুরোধ আসার পর এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মেজর জেনারেল হাতামি।
তবে চলমান সংঘাতে ইরানের অভ্যন্তরে মার্কিন স্থলবাহিনীর কোনো ধরনের মোতায়েন বা উপস্থিতির তথ্য জানা যায়নি। অবশ্য, গত এপ্রিল মাসে ইরানে বিধ্বস্ত হওয়া একটি উড়োজাহাজের মার্কিন পাইলটকে উদ্ধারে এক বিশেষ অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাদের লক্ষ্য করে এ কথিত অভিযানগুলো ঠিক কোথায় বা কখন চালানো হতে পারে, সে বিষয়ে সেনাপ্রধান হাতামি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি—দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ক্ষুব্ধ ট্রাম্পের
১৭ আগস্ট, ২০২৬ এ ১১:১৭ AM · প্রথম আলো
হরমুজ প্রণালি কি যুক্তরাষ্ট্রের অংশ হতে পারে, ট্রাম্পের হুমকি কতটা বাস্তব
১৭ আগস্ট, ২০২৬ এ ১০:৩৮ AM · প্রথম আলো
রাশিয়ায় ৮২২ ড্রোন হামলা ইউক্রেনের, এ বছরে ‘সবচেয়ে বড়’ বলছে মস্কো
১৭ আগস্ট, ২০২৬ এ ৯:৪৩ AM · প্রথম আলো
কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু
১৬ আগস্ট, ২০২৬ এ ১২:৫২ PM · প্রথম আলো
তুরস্ক–সৌদি–পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান
১৬ আগস্ট, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
