মাধুরীর সঙ্গে একই ফ্রেমে ছেলের প্রেমিকা, আরিনের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM

বলিউড কুইন মাধুরী দীক্ষিত ও ড. শ্রীরাম নেনের জ্যেষ্ঠ পুত্র আরিন নেনে। চর্চিত প্রেমিকা খুশি-র সঙ্গে প্রকাশ্যে ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় নিজেদের প্রেমের জল্পনায় প্রায় সিলমোহরই দিয়ে দিলেন এই স্টার কিড। শুধু দুজন নয়, মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নেনের পাশে দাঁড়িয়ে পারিবারিক ফ্রেমেও দেখা মেলে তাদের।
বলিপাড়ার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার তারকাখচিত দিওয়ালি পার্টিতে বসেছিল চাঁদের হাট। সেখানে ছেলের প্রেমিকা অভিনেত্রীর সঙ্গে ফ্রেম ভাগ করেন।
উৎসবের রাতে গোলাপি রঙের মণীশ মালহোত্রার ডিজাইনার শাড়িতে সেজেছিলেন মাধুরী দীক্ষিত। মাধুরী ও ড. শ্রীরামের পাশাপাশি ট্র্যাডিশনাল পোশাকে আরিন এবং খুশির ম্যাচিং স্টাইলিশ লুক সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
আরিন ও খুশির সম্পর্কের গুঞ্জন টলিপাড়া ও বলিপাড়ায় নতুন নয়। বিগত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দুজন একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি পোস্ট করে খুশি ক্যাপশনে লিখেছিলেন, ‘২ বছর, আর্শীবাদধন্য’।
সেই পোস্টের কমেন্ট বক্সে আরিন নিজেই মন্তব্য করেন— ‘মাই হার্ট’। এবার দিওয়ালির রাতে মাধুরী-শ্রীরামের উপস্থিতিতে দুজনকে পরিবারের সাথে একত্রে দেখে নেটিজেনদের ধারণা, এই সম্পর্কে পরিবারেরও পূর্ণ সম্মতি রয়েছে।
এদিকে বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা আরিন নেনেশ ইতিমধ্যেই করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
জয়া, বিপাশা, মৌসুমীরা আড়ালে, আলোচনায় ‘ফালতু’ বিষয়—ক্ষুব্ধ শবনম ফারিয়া
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:০৩ PM · প্রথম আলো
অভিনেত্রী মেঘলার বাবা নিখোঁজ: অনুসন্ধানে সবার সহযোগিতা কামনা
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০ AM · বাংলা ট্রিবিউন
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৯ PM · বাংলা ট্রিবিউন
