বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৪ PM

দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণ ও তার স্ত্রী আন্না কোনিডেলা। এর মধ্যে দিয়ে তাদের ১৩ বছরের সংসার ভাঙছে।
পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে জনসেনা পার্টির পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান তারা। বিবৃতিতে বলা হয়, তাদের বৈবাহিক সম্পর্কের অবসান হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সন্তানদের সুখ ও কল্যাণই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে পবন কল্যাণ ও আন্না বলেন, ‘একসঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কাটানোর পর আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তারা আরও বলেন, ‘আমাদের দাম্পত্য সম্পর্কের অবসান হলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও কল্যাণ সব সময় আমাদের যৌথ অগ্রাধিকার থাকবে।’
এই ব্যক্তিগত সময়ে সবার কাছে গোপনীয়তা ও সহযোগিতা চেয়েছেন তারা। তবে বিচ্ছেদের কারণ কিংবা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কোনও প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
২০১৩ সালে রাশিয়ার নাগরিক আন্না কোনিডেলাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাদের দুই সন্তান—মেয়ে পোলেনা অঞ্জনা পাভানোভা ও ছেলে মার্ক শঙ্কর পাভানোভিচ।
এটি পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনের অবসান। এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। এই সংসারে তাদের দুই সন্তান—আকিরা নন্দন ও আধ্যা। ২০১২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
পবন কল্যাণ বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
জয়া, বিপাশা, মৌসুমীরা আড়ালে, আলোচনায় ‘ফালতু’ বিষয়—ক্ষুব্ধ শবনম ফারিয়া
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:০৩ PM · প্রথম আলো
অভিনেত্রী মেঘলার বাবা নিখোঁজ: অনুসন্ধানে সবার সহযোগিতা কামনা
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০ AM · বাংলা ট্রিবিউন
মাধুরীর সঙ্গে একই ফ্রেমে ছেলের প্রেমিকা, আরিনের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৯ PM · বাংলা ট্রিবিউন
