‘পাউটের রানি’ কারিনা কাপুর, ঘোষণা করলেন করণ জোহর
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM

সেরা পাউট বা ঠোঁট বাঁকিয়ে ছবি তোলার প্রতিযোগিতা হলে বিজয়ী কে হবেন, তা নিয়ে খুব একটা ভাবতে হবে না। তিনি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এ বিষয়টি ভালোভাবেই জানেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও।
সম্প্রতি দীপাবলির একটি পার্টিতে একসঙ্গে তোলা তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কারিনাকে ‘পাউটের রানি’ বলে অভিহিত করেছেন করণ।
দীপাবলির সাজে সোফায় পাশাপাশি বসে ছবি তুলেছেন করণ ও কারিনা। করণের পরনে ছিল কালো ও সোনালি রঙের পোশাক। অন্যদিকে, রুপালি রঙের কাপ্তান পোশাকে নজর কেড়েছেন কারিনা। তবে পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে তাদের বিশেষ পাউট পোজ।
পাউট দেওয়ার ক্ষেত্রে বহু বছর ধরেই কারিনা অপ্রতিদ্বন্দ্বী। ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় তার জনপ্রিয় ‘পু’ চরিত্র থেকে শুরু করে বিভিন্ন রেড কার্পেটের ছবি—সবখানেই কারিনার বিশেষ পাউট ভক্তদের নজর কেড়েছে।
ছবিটি শেয়ার করে করণ লিখেছেন, ‘বছরের সেই নিয়মিত পাউট পোজের ছবি।’
ছবিটির মধ্য দিয়ে করণ ও কারিনার ঘনিষ্ঠ বন্ধুত্বেরও ঝলক মিলেছে। তাদের এই আন্তরিক সম্পর্ক এর আগেও দেখা গেছে করণের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ। সেখানে কারিনা ও সাইফ আলি খান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।
দীপাবলিতে নিজের চিরচেনা পাউট দিয়ে ভক্তদের মুগ্ধ করলেও বড় পর্দায় নতুন চমক নিয়েও হাজির হতে চলেছেন কারিনা।
সম্প্রতি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ চরিত্রে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শাহরুখের জন্মদিনে দুজনের একটি ছায়ামূর্তির ছবি শেয়ার করে কারিনা লিখেছিলেন, ‘চলো একসঙ্গে নাচি... আর অপেক্ষা করতে পারছি না... ২৪-১২-২৬।”
তার এই পোস্ট থেকেই সিনেমাটিতে বিশেষ একটি গানে অংশ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
এর মধ্য দিয়ে বহু বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুরকে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
জয়া, বিপাশা, মৌসুমীরা আড়ালে, আলোচনায় ‘ফালতু’ বিষয়—ক্ষুব্ধ শবনম ফারিয়া
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:০৩ PM · প্রথম আলো
অভিনেত্রী মেঘলার বাবা নিখোঁজ: অনুসন্ধানে সবার সহযোগিতা কামনা
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০ AM · বাংলা ট্রিবিউন
মাধুরীর সঙ্গে একই ফ্রেমে ছেলের প্রেমিকা, আরিনের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৯ PM · বাংলা ট্রিবিউন
