মন্দির কমিটির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
৪ মার্চ, ২০২৬ এ ২:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে কীর্তন আয়োজনকে কেন্দ্র করে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি ক্ষুদিরাম স্মৃতি সংঘে মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার পর রাতেই সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন- বাদলবাড়ি গ্রামের সঞ্জয় সূত্রধর (৪০), শুশংক সূত্রধর (৩০), নমিতা রাণী সূত্রধর (৫০), শুকুমার সূত্রধর (৪০), আপন সূত্রধর (২৬), সুমন সূত্রধর (২৫), নিরঞ্জন সূত্রধর (৫৫), সাধন সূত্রধর (৪৭), ভজন সূত্রধর (৪৫), শুসেন সূত্রধর (৪৪), বিধান সূত্রধর (২১), তাপস সূত্রধর (২৭), দুলাল সূত্রধর (৪৫), মিঠুন সূত্রধর (৩৫) ও শশাংক সূত্রধর।
এ ঘটনায় পুলিশ সুমন (২৫) নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি ক্ষুদিরাম স্মৃতি সংঘে মঙ্গলবার রাত ১০টার দিকে কীর্তনের আয়োজনকে কেন্দ্র করে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক চলাকালে কীর্তনের দলকে বায়না করাসহ নানা বিষয়ে আলাপ আলোচনার একপর্যায়ে বাদলবাড়ি ক্ষুদিরাম স্মৃতি সংঘের সভাপতি মহাদেব সূত্রধর গ্রুপ ও সাধারণ সম্পাদক অশোক সূত্রধর গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষের মধ্যে চেয়ার ভাঙচুর ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে লাঠিসোটা, রড, বাটামসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের বেশির ভাগের মাথায় আঘাত লেগে ফেটে যায় ও হাতে আঘাত লেগে ভেঙে যায়। এ সময় মন্দির এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উভয়পক্ষই লিখিত এজাহার দাখিল করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK
সূত্র: Jugantor
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর