মনে থাকবে, মনে রাখব বন্ধুত্বের এই গল্প
২৭ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM

কিছু আয়োজন থাকে, যা শেষ হয়ে যাওয়ার পরও মনের ভেতর রেশ রেখে যায়। কিছু মুহূর্ত থাকে, যেগুলো সময়ের সঙ্গে পুরোনো হয় না; বরং স্মৃতির পাতায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। প্রথম আলো বন্ধুসভার ‘এসো মিলি জলধারায় ২.০’ তেমনই এক আয়োজন। নদীর বুকে ভেসে চলা একটি দিন, অসংখ্য বন্ধুর মিলন, হাসি-আড্ডা, গান আর ভালোবাসায় তৈরি হয়েছে এক অনন্য স্মৃতির অধ্যায়।
যাত্রার শুরু, নতুন দিনের অপেক্ষাঅনুষ্ঠানে অংশ নিতে আমাদের যাত্রা শুরু হয় রাত থেকেই। রাত ১২টার দিকে আমরা সবাই নির্ধারিত স্থানে একত্র হই। গন্তব্য ঢাকার সদরঘাট। সবার চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর রহমতে আমরা নিরাপদে পৌঁছে যাই সদরঘাটে। এরপর নির্ধারিত লঞ্চে উঠে পড়ি। রাতের ক্লান্তি আর পরদিনের নতুন অভিজ্ঞতার অপেক্ষা নিয়ে একসময় ঘুমিয়ে পড়ি।
সকালের আলো ফুটতেই নদীর বুকে শুরু হয় আমাদের আনন্দযাত্রা। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, নদীর ঢেউ, শীতল বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য। লঞ্চের ডেকে দাঁড়িয়ে নদীর দিকে তাকালে মনে হচ্ছিল, ব্যস্ত জীবনের সব ক্লান্তি পেছনে ফেলে আমরা যেন অন্য এক জগতে চলে এসেছি।
নদীর বুকে বন্ধুত্বের মিলনমেলাআয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের একসঙ্গে পাওয়া। কেউ এসেছেন উত্তরবঙ্গ থেকে, কেউ দক্ষিণবঙ্গ থেকে, কেউবা দেশের অন্য কোনো প্রান্ত থেকে। কারও সঙ্গে আগে পরিচয় ছিল, আবার কারও সঙ্গে এই প্রথম দেখা। কিন্তু পরিচয়ের স্বল্পতা কিংবা দূরত্ব কোথাও বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
কুশল বিনিময়, পরিচয়, আড্ডা, হাসি-ঠাট্টা, গান ও নাচে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। কেউ গানে মেতে উঠেছেন, কেউ নাচে, কেউ আবার বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল। ক্যামেরার ফ্রেমে বন্দী হয়েছে অসংখ্য আনন্দঘন মুহূর্ত। মনে হচ্ছিল, আমরা যেন একটি পরিবারের সদস্য; যেখানে পদ-পদবি কিংবা জেলা পরিচয়ের চেয়ে বন্ধুত্বের সম্পর্কটাই বড়।
নদীর বুকে লঞ্চের চলার সঙ্গে সঙ্গে এগিয়ে চলছিল আমাদের আনন্দের সময়গুলোও। সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত নদীপথের এই ভ্রমণ প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ করে দিয়েছে।
আয়োজনের পেছনে যাঁদের নিরলস পরিশ্রমএকটি সুন্দর আয়োজনের পেছনে থাকে অনেক মানুষের পরিকল্পনা, চিন্তাভাবনা, সময় ও শ্রম। অংশগ্রহণকারীরা হয়তো আয়োজনের আনন্দটুকু উপভোগ করেন, কিন্তু সেই আনন্দের পরিবেশ তৈরি করতে আয়োজকদের কতটা প্রস্তুতি ও পরিশ্রম করতে হয়, তা সহজে চোখে পড়ে না।
‘এসো মিলি জলধারায় ২.০’ আয়োজনটি সফল ও আনন্দমুখর করে তুলতে প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাঁদের পরিকল্পনা, দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং বন্ধুদের এক সুতোয় গেঁথে রাখার প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
দেশের বিভিন্ন প্রান্তের বন্ধুদের একত্র করা, সবার অংশগ্রহণ নিশ্চিত এবং আনন্দমুখর পরিবেশ তৈরি করা নিঃসন্দেহে সহজ কাজ নয়। যাঁরা সামনে থেকে দায়িত্ব পালন করেছেন, নেপথ্যে থেকে সময় ও শ্রম দিয়েছেন, যাঁদের ছোট-বড় অবদানে আয়োজনটি সুন্দর হয়েছে। সবার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
ফিরে এসেছি, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছেপ্রতিটি আয়োজনেরই একসময় সমাপ্তি ঘটে। আবার শুরু হয় চেনা জীবনের ব্যস্ততা। আমরাও ফিরে এসেছি নিজ নিজ গন্তব্যে। কিন্তু নদীর বুকে কাটানো সেই সময়, নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়, একসঙ্গে হাসি-আড্ডা, গান আর আনন্দের মুহূর্তগুলো এখনো মনের মধ্যে জীবন্ত হয়ে আছে।
সিরাজগঞ্জ বন্ধুসভার একজন প্রতিনিধি হিসেবে এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই আয়োজন আমাকে নতুন কিছু সম্পর্কের সঙ্গে পরিচিত করেছে, বন্ধুত্বের পরিধি বাড়িয়েছে এবং সংগঠনের প্রতি ভালোবাসাকে আরও গভীর করেছে।
আমার বিশ্বাস, ‘এসো মিলি জলধারায় ২.০’ কেবল একটি দিনের আয়োজন হয়ে থাকবে না; এটি আমাদের বন্ধুত্বের ইতিহাসে একটি সুন্দর স্মৃতি হয়ে বেঁচে থাকবে। হয়তো আবার দেখা হবে কোনো নতুন আয়োজনে, নতুন কোনো নদীর তীরে কিংবা বন্ধুত্বের অন্য কোনো মিলনমেলায়।
মনে থাকবে, মনে রাখব নদীর বুকে গড়ে ওঠা বন্ধুত্বের এই গল্প।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় সময় কমবে আড়াই ঘণ্টা
২৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ AM · Bangladesh Sangbad Sangstha (BSS)
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে মোটরসাইকেল চালকদের ফুটবল টুর্নামেন্ট
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের টিএসআই ইনসাফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, স্ত্রীর ৬ বাচ্চা নষ্টের অভিযোগ
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৪ PM · সিরাজগঞ্জের কাগজ
উল্লাপাড়ায় গোনাইগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
