ভেজাল জ্বালানী তেলের কারখানার সন্ধান, ৮০ ব্যারেল জব্দ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২৩ AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৬টি ভোজাল জ্বালানী তেলের সন্ধান পেয়েছে র্যাব-১২। গোপনে খবর পেয়ে কারখানাগুলো থেকে বিপুল পরিমাণ ভেজাল জ্বালানী তেল, কেমিক্যাল ও সরঞ্জামাদি উদ্ধার করে কারখানাগুলো সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিকসহ ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জব্দ করা হয় একটি ট্যাংকলড়ি।
আটক ব্যক্তিরা হলেন- কারখানার মালিখ উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের হাকিম উদ্দিনের ছেলে হাসান মাহমুদ (৩১), দ্বাবাড়িয়া গ্রামের হাজী আবু তাহেরের ছেলে মহির উদ্দিন মোল্লা (৩০), গঙ্গাপ্রসাদ গ্রামের চাঁদ মুন্সীর ছেলে শফিকুল মুন্সী (৩২), নবীর উদ্দিনের ছেলে ছোলায়মান মুন্সী (৩৫), ট্যাংকলড়ি চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মহসিন আলীর ছেলে আব্দুস ছামাদ (৩৫), একই উপজেলার তেতুলতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে রবিউল ইসলাম (৩৫)।
আরও পড়ুন: খুলনায় জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২ সক্রিয় সদস্য আটক
সিরাজগঞ্জ র্যাব-১২ পরিদর্শক মো. সবুজ মিয়া জানান, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অয়েল ডিপোর কাছে ঢাকা-পাবনা মহাসড়কের গঙ্গাপ্রসাদ নামক স্থানে ৫টি কারখানায় দীর্ঘদিন যাবত ভেজাল পেট্রোল ও অকটেন তৈরি করে বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছিল। অভিযানে প্রায় সাড়ে ১৩ হাজার লিটার ভেজাল জ্বালানী তেলসহ একটি ট্যাংকলড়ি হাসান মাহমুদের কারখানা থেকে জব্দ করা হয়। এ ছাড়াও ৫টি কারখানা থেকে ৮০ ব্যারেল ভেজাল জ্বালানী তেল জব্দ করা হয়।
এদিন বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জব্দকৃত ভেজাল তেল বোঝাই ট্যাংকলরিটি থানা হেফাজতে দেন। সিলগালা করা হয় ওই ৫টি কারখানা। আটকদের ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। তিনটি কারখানা মালিক মহির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র: ittefaq.com.bd
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দুধের কারখানায় ভেজাল,দুই ব্যবসায়ীকে জরিমানা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ৫০০ পরিবার, সরকারি সহায়তা পাননি অনেকেই
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৪ PM · বাংলা ট্রিবিউন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুরে মদ নিয়ে থানায় গিয়ে আটক যুবক,৭ দিনের কারাদণ্ড
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০২ PM · প্রথম আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়ন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · karatoa.com.bd
