ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেট’ মোবাইল অ্যাপ চালু
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৭ PM

করপোরেট ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য নিরাপদ ও আধুনিক মোবাইল ব্যাংকিং সুবিধা দিতে ‘কর্পনেট’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা লেনদেন অনুমোদন, হিসাব মনিটরিং এবং জরুরি আর্থিক তথ্য দেখতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপটিতে একসঙ্গে একাধিক লেনদেন অনুমোদনের সুবিধা রয়েছে, যা অধিক লেনদেন পরিচালনাকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে গতিশীল করবে। পাশাপাশি গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স ও লেনদেনের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সেই সঙ্গে পুশ নোটিফিকেশন ও এমআইএস রিপোর্টের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।
অ্যাপটি চালুর বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে বিলম্বিত অনুমোদন মানে পেমেন্ট বা শিপমেন্টে বিলম্ব কিংবা বড় কোনো সুযোগ হাতছাড়া হওয়া। এটি ব্যবসায়ীদের জন্য আরও দ্রুত ও স্মার্ট ডিজিটাল ব্যাংকিং গড়ে তোলার আমাদের প্রতিশ্রুতিরই একটি অংশ।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শেয়ারভিত্তিক ফ্ল্যাটের ব্যবসায় বিনিয়োগ করে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, দাবি রিহ্যাবের
৮ নভেম্বর, ২০২৬ এ ৫:৪০ PM · প্রথম আলো
ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ তাঁর মেয়েরা পাবে না কেন
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:০৭ PM · প্রথম আলো
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:১২ AM · বাংলা ট্রিবিউন
সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন
৮ নভেম্বর, ২০২৬ এ ৮:৩০ AM · প্রথম আলো
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · বাংলা ট্রিবিউন
