‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:১২ AM

বাজারে কমছে সবজির দাম। এতে ক্রেতাদের কিছুটা স্বস্তি মিলছে। প্রায় প্রতিটি সবজির মূল্য ১০ টাকা থেকে ২০ টাকা কোনও কোনোটার ক্ষেত্রে তারও বেশি কমেছে। তবে কমতির কোনও লক্ষণ নেই মাছ মাংসের দাম; বরং আগের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ।
তবে ক্রেতারা বলছেন, সবজির মূল্য এ রকম কয়দিন স্থায়ী থাকে সেটিই দেখার বিষয়। আর মাছ মাংস তো আমাদের কপালে আর নেই। যে টাকা আয় তাতে করে প্রতিদিন মাছ, মাংস খাওয়া সম্ভব হয় না।
রবিবার (৮ অক্টোবর) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মেরাদিয়া ও বনশ্রীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে পণ্যের মূল্য কমতির দিকে দেখা যায়।
বাজার ঘুরে দেখা যায়, আলু ৩০, পটল ৫০, বেগুন ৬০-১০০, সিম ৬০-৭০, ভেন্ডি ৫০, টমেটো ১৩০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ৩০ ও বাধকপি ৩০-৪০ টাকা, লাউ ৪০-৫০ টাকা পিস, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমি শাক ২০ ও পুঁইশাক ৩০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।
ডিমের মধ্যে লাল ডিম ১৩৫- ১৪০ এবং সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।
বনশ্রী জি-ব্লকের সবজি বিক্রেতা হারুনুর রশিদ বলেন, কাঁচামালের বাজার প্রতিদি ওঠানামা করে। বর্তমানে সবজির বাজার কমতির দিকে। পটল, বেগুন, বরবটি, সিম, টমেটোর দাম অনেক কমে গেছে।
তিনি বলেন, এখন শীতকালীন সব সবজি বাজারে পর্যাপ্ত। এ কারেণ আগের চেয়ে দামও একটু কম। আমরা কম দামে কিনলে কম দামে বিক্রি করতে পারি।
মেরাদিয়ার সবজি বিক্রেতা রুম্মান বলেন, এখন সবজির বাজার নিম্নমুখী। এতে করে আমাদের বিক্রিও আগের চেয়ে বেড়েছে।
মেরাদিয়া বাজারে আসা ক্রেতা সাদমান বলেন, সবজির বাজার কমে যাওয়ায় আমরা একটু কিনতে পারছি; কিন্তু মাছ, মাংসসহ অন্যান্য পণ্যের দাম এখনও অনেক বেশি।
তিনি বলেন, মাছের বাজার কোনোভাবে স্থিতিশীল হচ্ছে না। বাড়তেই আছে। চিংড়িসহ সব মাছের দাম বাড়তি। ইলিশ মাছও ৮০০ টাকার নিচে নেই। যেটি ৮০০ টাকা কেজি সেটি জাটকার চেয়ে একটু বড়।
খলিলুর রহমান নামের আরেক ক্রেতা বলেন, কালে ভদ্রে আমরা মাছ মাংস কিনতে পারি। এছাড়া আমরা সবজির ওপরই নির্ভরশীল। সবজির দাম তো একদিন বাড়ে, একদিন কমে। কিন্তু মাছ মাংসের দাম গত কয়েক মাসে একবারও কমেনি। সাবিনা ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, আমাদের যা উপার্জন তাতে মাছ মাংসের বাজারে যেতে পারি না। এখন ছোট মাছের দামও কেজিতে ৫০০ টাকার ওপরে। তাহলে আমরা কীভাবে কিনবো।
বাজারে দেখা যায়, রুই মাছ ৩৮০ টাকা থেকে শুরু ৪৮০ টাকা পর্যন্ত। মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা, ব্রয়লার ১৯০ ও দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শেয়ারভিত্তিক ফ্ল্যাটের ব্যবসায় বিনিয়োগ করে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, দাবি রিহ্যাবের
৮ নভেম্বর, ২০২৬ এ ৫:৪০ PM · প্রথম আলো
ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ তাঁর মেয়েরা পাবে না কেন
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:০৭ PM · প্রথম আলো
সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন
৮ নভেম্বর, ২০২৬ এ ৮:৩০ AM · প্রথম আলো
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · বাংলা ট্রিবিউন
মানিকগঞ্জে তরুণ উদ্যোক্তা বাছাই করবে বাংলাদেশ ব্যাংক, থাকছেন শীর্ষ ব্যবসায়ীরা
৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৪৭ PM · বাংলা ট্রিবিউন
