শাহজাদপুর সংবাদ

বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২৫ PM

বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পূর্ব পাশে সরকারি জায়গায় থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও গালর্স স্কুলের গলি থেকে ঢাকা ব্যাংক পর্যন্ত অস্থায়ী কাঁচা মালের দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি পৌর মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৩০ আগস্টে উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী কাঁচা মালের দোকান অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পর উচ্ছেদ অভিযানের আগের দিন মুকুন্দগাঁতী এলাকায় মাইকিং করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়। কিন্তু অবৈধভাবে দোকানপাট সরিয়ে না নেওয়ার কারণে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, জনস্বার্থে এবং যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।সবুজ সরকার

The post বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ