বেলকুচিতে নৌকা বাইচে লাখো জনতার ঢল
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৬ PM

সবুজ সরকার,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে নৌকাবাইচ চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ আগস্ট ২০২৬) সকালে ঢাকা ব্যাংকের অর্থায়নে মুকুন্দগাঁতি ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ ও পাবনা জেলা থেকে আসা ৮ টা পানসি ও ৬ টি কোসা নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এ সময় নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই তীরে লাখো জনতার ঢল দেখা যায়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।অনুষ্ঠানে নৌকা বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেন প্রমানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান, পূর্বানী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার,সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান , বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রমানিক, সদস্য সচিব আলম প্রমানিক।
নৌকা বাইচ শেষে চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ টাকা তুলে দেন।
The post বেলকুচিতে নৌকা বাইচে লাখো জনতার ঢল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৬ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ত্রাণের ৮০ বস্তা চাল উধাও, আত্মগোপনে প্যানেল চেয়ারম্যান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · SAMAKAL
সিরাজগঞ্জে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM · bssnews.net
'সংবাদ' এর জেলা বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস আর নেই
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৪ PM · sangbad.net
