বেলকুচিতে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
১২ আগস্ট, ২০২৬ এ ৪:২৭ PM

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট ২০২৬) সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার বেলকুচি প্রতিনিধির আয়োজনে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
আরোও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম গোলাম রেজা, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি),
বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বেলকুচি প্রেসক্লাবের সহ- সভাপতি নারায়ন মালাকার, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, পৌর বিএনপি’র সাবেক সদস্য মুক্তার হোসেন, সদস্য শামীম মিয়া, ইকবাল হোসেন আকাশ, সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে করতোয়া পত্রিকা তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করা হয়।
The post বেলকুচিতে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
