শাহজাদপুর সংবাদ

বেড়া-চরবর্ণীয়া সেতু বদলে দেবে পাবনা ও সিরাজগঞ্জের চরাঞ্চলের হাজারো মানুষের ভাগ্য

১৭ মে, ২০২৬ এ ১:০০ PM

বেড়া-চরবর্ণীয়া সেতু বদলে দেবে পাবনা ও সিরাজগঞ্জের চরাঞ্চলের হাজারো মানুষের ভাগ্য

পাবনার বেড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি, এনায়েতপুর হয়ে সায়দাবাদ পর্যন্ত সংযোগ সড়ক ও প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নতুন করে আশার আলো জাগিয়েছে দুই উপজেলার চরাঞ্চলের হাজারো মানুষের মাঝে। দীর্ঘদিনের দাবিকৃত এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে সংযোগ সড়ক ও সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিরাজগঞ্জের সায়দাবাদ, শাহজাদপুরের এনায়েতপুর ও কৈজুরি হয়ে বেড়া পর্যন্ত প্রায় ৬৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া বেড়া থেকে চরবর্ণীয়া ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। প্রায় এক মাস আগে প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হয়েছে।

এই সংযোগ সড়ক ও সেতু নির্মিত হলে সিরাজগঞ্জের শাহজাদপুর ও পাবনার বেড়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের হাজার হাজার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে নদীবেষ্টিত এসব এলাকার মানুষ যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনে নানা দুর্ভোগের শিকার হয়ে আসছেন। সেতু ও সংযোগ সড়ক চালু হলে শিক্ষার্থীরা সহজে স্কুল, পড়ষষবমব ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। বিশেষ করে বর্ষা মৌসুমে নৌপথের ঝুঁকি ও সময়ক্ষেপণ কমে যাওয়ায় শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

দুই জেলার চরের মানুষের যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চরাঞ্চলের অসুস্থ রোগীদের দ্রুত উপজেলা ও জেলা শহরের হাসপাতালগুলোতে নেওয়া সম্ভব হবে। জরুরি মুহূর্তে রোগী পরিবহনে যে ভোগান্তি ও সময় নষ্ট হয়, তা অনেকাংশে কমে আসবে। এতে মাতৃমৃত্যু, শিশুস্বাস্থ্য ঝুঁকি ও জরুরি চিকিৎসা সংকট হ্রাস পাবে বলে স্থানীয়রা আশা করছেন।

এছাড়াও কৃষিনির্ভর এসব এলাকার কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। চরাঞ্চলে উৎপাদিত ধান, পাট, সবজি, মাছ ও গবাদিপশুসহ বিভিন্ন কৃষিপণ্য সহজে ও কম খরচে বাজারে পৌঁছানো যাবে। বর্তমানে যেসব কৃষক যোগাযোগ সংকটের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, সেতু নির্মাণ হলে তারা দ্রুত বিভিন্ন হাট-বাজার ও শহরাঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং লাভ বাড়বে।স্থানীয়দের মতে, এই সড়ক ও সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকা- বৃদ্ধি পেয়ে পুরো অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এই সেতুটি নির্মিত হলে দুই জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। প্রতিদিনের যাতায়াতে সময় ও অর্থের অপচয় কমে আসবে, পাশাপাশি দুই জেলার মধ্যে অর্থনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে। চরবাসীর দাবি, দ্রুত প্রকল্পটির অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরওমরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাচ্চু মিয়া বলেন, সংযোগ সড়ক ও সেতু নির্মিত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনে বড় ধরনের সুফল পাবেন। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যও আরও গতিশীল হবে।

সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফাহান সুমেল বলেন, এই সেতু ও সংযোগ সড়ক নির্মিত হলে বেড়া ও শাহজাদপুরের চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনে ব্যাপক সুবিধা হবে। এছাড়া এই সেতু চালু হলে পাবনা ও সিরাজগঞ্জের মধ্যে দূরত্ব কমে আসবে, সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয় হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকা- আরও গতিশীল হবে বলে আমরা আশা করছি।

উদ্ধার সক্ষমতার সংকটে উপকূলে ট্রলারডুবি, একের পর এক প্রাণহানি

‎থানা ঘেরাও কর্মসূচির পরের দিনই হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

পাকিস্তানের ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

'তুই ফুটবল পুরা হলটা প্লেয়ার, যা ইচ্ছে তাই করবো' - কুবিতে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

নওগাঁয় চালু হচ্ছে এআই-সংযুক্ত ডিজিটাল নজরদারি ও সাইবার ল্যাব

জমি কেনাবেচায় প্রতারণা রোধে ধামইরহাটে এসিল্যান্ড সাজ্জাদ পারভেজের ব্যতিক্রমী উদ্যোগ

হিন্দু জাতীয়তাবাদী নেতার নিউইয়র্কের অনুষ্ঠানে মামদানির আপত্তি

মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোতে কূটনীতিক ফেরানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আশুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি অবৈধ কারখানা সিলগালা

গ্রিসের ক্রিট উপকূলের কাছ থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

যুক্তরাষ্ট্রের মন্টানায় বন্দুকধারীর হামলায় একই পরিবারের ৪ শিশুসহ ৮ জন নিহত

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মুসল্লি জনতার ঢল

নব্বইয়ের রাবির সাংস্কৃতিক আন্দোলন এবার বড় পর্দায়, আসছে ‘চিরকুট’

ইরানের তেল বাণিজ্যে ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সূত্র: দৈনিক ইনকিলাব

সম্পর্কিত সংবাদ