বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
২০ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩ AM

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে তখন রেফারির সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান। এর জন্য তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। একই ঘটনায় মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। এরপর রেফারিংয়ের ভুলকে দলের বিদায়ের কারণ হিসেবে উল্লেখ করেন ৬০ বছর বয়সী কোচ হোসাম। ম্যাচ শেষে সাক্ষাৎকারে রেফারিকে অপমান করার অভিযোগে শাস্তি পেয়েছেন জিকো।
কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচটিতে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিসর। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে শেষ আটে ওঠে আর্জেন্টিনা। তবে মাঠের কিছু সিদ্ধান্ত নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে।
ম্যাচের ৫৮ মিনিটে মিশরের মোস্তফা জিকোর একটি গোল ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির সাহায্যে বাতিল করে দেওয়া হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিসরের এক ফুটবলার ফাউল করেছেন।
ম্যাচের শেষ দিকে হামদি ফাথির ওপর ফাউলের অভিযোগ তুলে পেনাল্টির দাবিও জানায় মিসর। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপরই উল্টো প্রান্তে গিয়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় মিসরকে।
ম্যাচের রেফারিংয়ের পক্ষে অবস্থান নেন ফিফার রেফারিবিষয়ক প্রধান পিয়েরলুইজি কলিনা। তার মতে, এ ধরনের অভিযোগ রেফারি ও তাদের পরিবারের বিরুদ্ধে হুমকির ঝুঁকি তৈরি করতে পারে।
বিবৃতিতে ইএফএ জানিয়েছে, শাস্তির বিস্তারিত কারণ জানতে ফিফার শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করা হয়েছে। সিদ্ধান্ত পর্যালোচনা করে আপিলের সুযোগ আছে কিনা, তা বিবেচনা করবে সংস্থাটি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:১৩ AM · বাংলা ট্রিবিউন
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ AM · বাংলা ট্রিবিউন
মায়ের চিকিৎসার টাকা দিয়ে কেনা ব্যাট, মাহফিজুলের ক্রিকেটার হওয়ার গল্প
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
টেস্টে সর্বোচ্চ রান মুশফিকের, সাকিব-তামিমরা কত নম্বরে?
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
