বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
২২ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারীর (বিন্দু) নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে যাত্রাবাড়ীতে এক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ফুল দিয়ে নতুন নেতৃবৃন্দকে বরণ করে নেন।
এসময় অরবিন্দু বেপারীর সঙ্গে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা যোগদান করেন।
যোগদানের বিষয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, “বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী আমাদের দলে যোগদান করেছে। আমাদের দলের সভাপতি ও আমরা সবাই মিলে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহণ করেছি।”
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ
৫ নভেম্বর, ২০২৬ এ ৫:২৮ PM · বাংলা ট্রিবিউন
শ্রমিকদের মজুরি নির্ধারণ করে জানুয়ারি থেকে কার্যকরসহ ১৫ দাবি জামায়াতের
৫ নভেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM · প্রথম আলো
পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির
৫ নভেম্বর, ২০২৬ এ ৪:২১ PM · প্রথম আলো
‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে কখনোই পাশে পাওয়া যাবে না’
৫ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · বাংলা ট্রিবিউন
