চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ
৫ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার।
তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা গ্রহণ করবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
তার দ্রুত সুস্থতা, নিরাপদ যাত্রা ও সফল চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চেয়েছেন পুত্রবধূ নাঈমা খন্দকার।
উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে বিএনপির এই সিনিয়র নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।
ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন।
এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়ারম্যান নির্বাচিত হন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে কখনোই পাশে পাওয়া যাবে না’
৫ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · বাংলা ট্রিবিউন
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০৮ PM · প্রথম আলো
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০২ PM · বাংলা ট্রিবিউন
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
৪ নভেম্বর, ২০২৬ এ ৫:০০ PM · বাংলা ট্রিবিউন
শ্রমিক হত্যার বিচার ও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অধিকার কমিটির সংহতি
৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৯ PM · বাংলা ট্রিবিউন
