রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
৪ নভেম্বর, ২০২৬ এ ৫:০০ PM

রাজধানীর খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৪ নভেম্বর) এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন বলে জানিয়েছে সংগঠনটি। এ সময় নির্ধারিত এলাকায় বৃক্ষরোপণ এবং আগে থেকে রোপণ করা গাছের পরিচর্যা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ডা. জাহেদুল কবীর, রফিকুল ইসলাম ও এম জি মাসুম রাসেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সারোয়ার ভূঁইয়া রুবেল, সহ-সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ আসাদ কোরাইশী, ইকবাল কবীর চাকলাদার ও মিজানুর রহমান, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রমিজ ইউ রাসেল, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সল আহমেদ খান পলাশ এবং নির্বাহী সদস্য মশিউর রহমান সোহান।
উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, যুগ্ম সম্পাদক চান মিয়া সরদার এবং দফতর সম্পাদক পদমর্যাদায় সহ-সভাপতি প্রকৌশলী মাহফুজসহ শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রবিন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শ্রমিক হত্যার বিচার ও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অধিকার কমিটির সংহতি
৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৯ PM · বাংলা ট্রিবিউন
জিয়াউর রহমানের সমাধিতে চীনের কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন
৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৫ AM · বাংলা ট্রিবিউন
‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৯ AM · বাংলা ট্রিবিউন
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
৪ নভেম্বর, ২০২৬ এ ২:০১ AM · বাংলা ট্রিবিউন
সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
৪ নভেম্বর, ২০২৬ এ ১:৫৯ AM · বাংলা ট্রিবিউন
