শাহজাদপুর সংবাদ

বিএফএ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটির ফলাফল ঘোষণা করলেন সবুজ

২৪ আগস্ট, ২০২৬ এ ১২:৪১ PM

বিএফএ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটির ফলাফল ঘোষণা করলেন সবুজ

মো. সোহান সেখ :

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাত ৮ টায় বিএফ এর নিজস্ব কার্যালয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা ও অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম।

ঘোষিত ফলাফলে আলহাজ মো. ফরহাদ হোসেন খান সভাপতি এবং মো. আব্দুল্লাহ নাসের রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন, মো. শহিদুল ইসলাম সিকদার, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম সেলিম, মো. আলমগীর হোসেন ও মো. ইসমাইল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন ও মো. মেঘুর হোসেন।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. সাজেদুল করিম, সাংগঠনিক সম্পাদক পদে মো. রেজাউল করিম রোকনী, দপ্তর সম্পাদক পদে মো. আসলাম, প্রচার সম্পাদক পদে মো. দুলাল হোসেন তালুকদার, কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক পদে শেখ মো. সিরাজ-উদ-দৌলা (শফি) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. ফিরোজ উদ্দিন সরকার নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন, মো. আব্দুল মোমিন, মো. রেজোয়ান ওয়াসিফ রনি তালুকদার, মো. হাসিনুল ইসলাম, শ্রী লক্ষণ চন্দ্র সাহা, মো. তানভীর ইসলাম প্রান্ত, মো. হামিদুল ইসলাম, মো. আব্দুর রব জ্যোতি, মো. মনিরুজ্জামান, মো. লুৎফর রহমান, শ্রী রজত কুমার ঘোষ, মো. হযরত আলী, শেখ দীন মোহাম্মদ এবং মো. বেল্লুর রহমান খান (বাবলু)।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নূর কায়েম সবুজ স্বাক্ষরিত ফলাফলে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

The post বিএফএ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটির ফলাফল ঘোষণা করলেন সবুজ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ