বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অঙ্গীকার নাজমুল হাসান তালুকদার রানার
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪২ AM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত সকল নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অঙ্গীকার জানিয়েছেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা।এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৮০ সালে স্কুলজীবনে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর রাজনৈতিক পথচলার সূচনা হয়। দেখতে দেখতে সেই পথচলার ৪৬ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়ে আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা, কারাবরণ, নির্যাতন ও আত্মগোপনের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন।নাজমুল হাসান তালুকদার রানা বলেন, পুলিশের নির্যাতনে যেমন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতও সহ্য করতে হয়েছে। ১৫ বছর বয়স থেকে বিভিন্ন সময়ে কারাগারে দিন কাটানো এবং জীবন বাঁচাতে ধানক্ষেতে রাত কাটানোর মতো কঠিন অভিজ্ঞতাও তাঁর রাজনৈতিক জীবনে রয়েছে। তবে কোনো প্রতিকূলতাই তাঁকে বিএনপির পতাকা, জাতীয়তাবাদী আদর্শ ও রাজপথ থেকে বিচ্যুত করতে পারেনি।তিনি জানান, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয়। পরবর্তীতে জেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ১৯৯৩ সালে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।পরবর্তীতে সিরাজগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০০৫ সাল থেকে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং পরবর্তীতে কাজীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।নাজমুল হাসান তালুকদার রানা বলেন, জীবনের মূল্যবান সময়, পারিবারিক স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত জীবন ও আর্থিক ক্ষতির কথা উপেক্ষা করে তিনি রাজপথে থেকেছেন একটি বিশ্বাস থেকে—বিএনপিকে ভালোবেসেছেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেছেন এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে নিজেকে নিয়োজিত করেছেন।তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করেও কাঙ্ক্ষিত সুযোগ পাননি। জীবনের অনেক প্রাপ্তি হয়তো অধরা থেকে গেছে, তবে দলের দুঃসময়ে দলের পাশে থাকতে পেরেছেন এবং কঠিন সময়ে রাজপথে ছিলেন—এটাই তাঁর কাছে বড় প্রাপ্তি।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।নাজমুল হাসান তালুকদার রানা বলেন, যতদিন বেঁচে থাকবেন, দেশ ও জাতীয়তাবাদী রাজনীতির জন্য কাজ করে যেতে চান। তাঁর ভাষায়, “জীবনের অনেকটা সময় রাজনীতির পেছনে দিয়ে দিয়েছি। কিন্তু কোনো আফসোস নেই। কারণ, যে আদর্শকে বিশ্বাস করেছি, তার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। যে দলের পতাকা হাতে নিয়েছিলাম, প্রতিকূলতার মুখেও সেই পতাকা কখনো মাটিতে নামিয়ে রাখিনি।”তিনি বলেন, বিএনপি তাঁর কাছে শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়; বিএনপি তাঁর ৪৬ বছরের ভালোবাসা, ত্যাগ, সংগ্রাম, বিশ্বাস ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিশেষে তিনি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমৃদ্ধি কামনা করে বলেন—“বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।”
The post বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অঙ্গীকার নাজমুল হাসান তালুকদার রানার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
