বাংলাপোস্টের ফেসবুকে ২০ লাখ ফলোয়ার, সিরাজগঞ্জে কেক কেটে উদযাপন
১০ আগস্ট, ২০২৬ এ ৭:০৩ PM

ডেইলি বাংলাপোস্টের অফিসিয়াল ফেসবুক পেজে ২০ লাখ ফলোয়ারের মাইলফলক অতিক্রম করায় আনন্দঘন পরিবেশে সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জের সলঙ্গা-হাটিকুমরুল প্রেসক্লাবের কার্যালয়ে শেখ মাহবুবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুভি বাংলা টেলিভিশনের রায়গঞ্জ-সলঙ্গা প্রতিনিধি শাহরিয়ার মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইন বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে স্বল্প সময়ে দর্শক ও পাঠকদের আস্থা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং। দৈনিক বাংলা পোস্টের ফেসবুক পেজে ২০ লাখ ফলোয়ার অর্জন প্রমাণ করে তারা সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে জনগণের মন জয় করতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘সত্যের পক্ষে থেকে এই গণমাধ্যমের অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক এ দিনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহিন রেজা, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম এবং নিউজ ২১-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল খালেক।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত থেকে বাংলাপোস্টের সাফল্য কামনা করেন। তারা এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে কেক কাটার উৎসবে অংশ নেন।
সূত্র: dailybanglapost.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
