বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
১৮ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM

বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হতে যাচ্ছে নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা ‘নৃপতি’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’র নির্দেশনায় রয়েছেন বদরুদ্দোজা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আলো যেভাবে অন্ধকার দূর করে, ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় দুর্নীতি, গণতন্ত্র ও সুশাসনকে রূপান্তরিত করে দুঃশাসনে। হুমায়ূন আহমেদ রচিত ‘নৃপতি’ নাটকেও উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও শাসকের খামখেয়ালিপনার চিত্র।
নাটকটি সম্পর্কে নির্দেশক বদরুদ্দোজা বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু বিপ্লবী জনতা ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী হতে দেয় না। নিজেদের প্রাপ্য অধিকার তারা ছিনিয়ে নেয়। এই বিষয়টি নাটকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ। আমাদের অনুরোধে তিনি তৎকালীন সময়ে নাটকটি লিখেছিলেন।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমান, অভিক মজুমদার, সৈয়দ প্রিন্স হাসান রনি, আরিফ রানা, ওবায়দুল হক মারুফ, দীপ্তি পোদ্দার, রাসেল হোসেন, সাইফ শাহিন, আশরাফুল আলম, ফয়েজ নাসির, মৌসুমি বেগম ঢাকাইয়া, এস এম সাগরসহ আরও অনেকে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন
১৮ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৫ AM · প্রথম আলো
